১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত : চালক আটক

খুলনা প্রতিনিধি
খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে এসওএস শিশুপল্লীর সামনে এ ঘটনা ঘটে। ঘাতক প্রাইভেটকারের চালককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ৩টার দিকে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গল্লামারী মুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। ঘটনার পরপর রাস্তার দু’পাশ বন্ধ করে দেয় স্থানীয়রা। ফলে দু’পাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতের সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের পরিচয় শনাক্তে বিভিন্নস্থানে সংবাদ পাঠানোর পাশাপাশি পিবিআইকে খবর দেয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়