১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে শহীদ ইকবালের মনোনয়ন পুনর্বহালের দাবি মুক্তিযোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে বিএনপি’র প্রার্থী বদল কোনভাবেই মানতে পারছেন না বীর মুক্তিযোদ্ধারা। অবিলম্বে অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা। অবিলম্বে তার মনোনয়ন বহাল না করা হলে বীর মুক্তিযোদ্ধাগণ কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষনাও দিয়েছেন। রোববার মণিরামপুর প্রেসক্লাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এই সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন বলেন, গেলো ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনে বীর মুক্তিযোদ্ধাদের আগলে রেখেছিলেন শহীদ ইকবাল হোসেন। মুক্তিযোদ্ধাদের বিপদে আপদে দেখভাল করেছেন তিনি। এই কারনে উপজেলার সকল পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাগণ ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তনে ব্যথিত। এমনকি তার মনোনয়ন বহাল না করা হলে বীর মুক্তিযোদ্ধারা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলেও তারা হুমিয়ারি উচ্চারন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডেরে আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইছাক আলী, সাবেক কমান্ডার আলঅউদ্দীন, গোলাম রসুল, ইকবাল হোসেন প্রমূখ। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষনা করা হয়। পরবর্তিতে গত ২৪ ডিসেম্বর বিএনপির শরীক ১২ দলীয় জোটের রশীদ আহমাদ (রশীদ বিন ওয়াক্কাস)-এর প্রার্থী ঘোষনা করার হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়