১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময়

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৬ উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখার লক্ষ্যে মতবিনয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বেলা আড়াই টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে এ মতবিনিয়ের সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে মত বিনিময় সভায় শুরুতে করেছে নির্বাচনী আচরণ বিধি বিষয়ে প্রজেক্টর এর মাধ্যমে তথ্য উপাত্ত তুলে ধরেন উপজেলা নির্বাচন অফিসার মো: আলী সোহাল জুয়েল, মতবিনিময় সভায় সাতক্ষীরা-৩ কালিগঞ্জ আশাশুনি সংসদীয় আসন নির্বাচনী এলাকায় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী কাজী ওয়েস কুরুনী, স্বতন্ত্র প্রার্থী প্রফেসর ডক্টর আসলাম আল মেহেদী, বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের পুলিশ সুপার মো: রাজিব, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, থানা অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আজিজুর রহমান, কালিগঞ্জ জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, আমির হামজা, মারুফ হাসান প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়