১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মাছের ঘের থেকে মিলন শেখ (৩৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পারনওয়াপাড়া গ্রামের নিজের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মিলন শেখ বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের মৃত ছায়েদ আলী শেখ। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার রাত ৯টর দিকে বাড়ি থেকে প্রতিদিনের মত পারনওয়াপাড়া এলাকায় নিজের মাছের ঘের পাহারা দেওয়ার জন্য যায়। সকাল ১০টার পরেও বাড়িতে না ফেরায় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে নিজ মাছের ঘেরের পানিতে তার মরদেহ পাওয়া যায়। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়