১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। এসব ঘটনায় নগদ টাকা ও মূল্যবান মালামাল খোয়া গেছে। যশোরের বাঘারপাড়া উপজেলার ৪৬ নম্বর মহিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় খুলতে গিয়ে নৈশপ্রহরী মো. রাজু আহমেদ চুরির বিষয়টি প্রথমে লক্ষ্য করেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, চোরেরা বিদ্যালয়ের পেছনের একটি জানালার কপাট ও লোহার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে অফিস কক্ষের একটি স্টিলের আলমারি ভেঙে ফেলে। আলমারি থেকে আনুমানিক পাঁচ হাজার টাকা ও একটি দামী মোবাইল ফোন চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা খাতুনকে জানানো হলে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং স্থানীয়দের পাশাপাশি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের বারান্দা ও আশপাশ এলাকায় কিছু উঠতি বয়সের যুবক নিয়মিত আড্ডা ও মাদক সেবন করে থাকে। স্থানীয়দের ধারণা, তাদের মধ্য থেকেই কেউ এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এলাকাবাসী আরও জানান, এর আগেও বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা নষ্ট, তালা ভাঙা, দরজা ক্ষতিগ্রস্ত করা ও শ্রেণিকক্ষের ভেতরে অশোভন কার্যকলাপের মতো ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা খাতুন বলেন, “বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে। এ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়