১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
স্বামী বিবেকানন্দের ৬৪ তম জন্ম তিথি উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের ও কৃষ্ণ মিশনের পক্ষ থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে এ ফল বিতরণ করা হয়। ফল বিতরণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন শাফায়াত, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোরের অধ্যক্ষ জ্ঞান প্রকাশানন্দ মহারাজ,সরকারি অধ্যক্ষ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ, যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.ইলা মন্ডল, হাসপাতালে সিনিয়র চক্ষু কনসালটেন্ট ডা.হিমাদ্রি শেখর সরকার ও স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি তপন রায় প্রমুখ। হাসপাতালে ৬ শ রোগীকে সকালের খাবার হিসেবে হল দেয়া হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়