৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শায় চাঁদা না দেওয়ায় উঠিয়ে ফেলা হলো সড়কের ইট আধিপত্য বিস্তারে বন্ধ হলো খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান

শার্শা সংবাদদাতা
শার্শায় চাঁদার দাবিতে সড়কের ইট উঠিয়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার জিরেনগাছা গ্রামে ডাবলু বহিনীকে চাঁদা দিতে রাজী না হওয়ায় নির্মিত সড়কের ইট উঠানোর অভিযোগ করেছেন ঠিকাদার প্রতিষ্ঠান। সারুন সাপা ট্রেডার্স ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার নাসির উদ্দিন বলেন, উপজেলার জিরেনগাছা গ্রামে আছির উদ্দিনের বাড়ির পারিবারিক সড়ক নির্মাণ কাজে বাধা দেন জিরেনগাছা গ্রামের তোফাজ্জেল হোসেন এর ছেলে আরমান হোসেন ডাবলু। সে সপ্তাহ খানেক আগে মাইকে ঘোষনা দেয় ওই সড়ক যাতে নির্মান না করা হয়। কারন সে সড়কটি নির্মান করে যে বাড়িতে যাবে তারা আওয়ামী লীগ করে। এরপর আমি বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানালে তারা আমাকে বিষয়টি দেখবে বলে জানায়। এরপর ডাবলু তিন চারদিন আগে আমাকে সড়ক নির্মান করতে বলে। আমি সে অনুযায়ী সড়ক নির্মান করি। এরপর সে আমাকে বলে ছোট ভাই ব্রাদার আছে তাদের কিছু টাকা দেওয়ার জন্য। আমি বলি মন্ত্রনালয় থেকে পাশ করে এনেছে আছির উদ্দিন এর পরিবারের লোকজন। সেখানে মাত্র সাড়ে তিন লাখ টাকার ০.৭৫ কিঃমিটার সড়ক। এতে কয়টাকা লাভ হবে আপনি বলেন টাকা দেওয়া সম্ভব না। এরপর গত সোমবার আমার নির্মান করা সড়কের ইট তার নেতুত্বে তুলে ফেলা হয়। জিরেন গাছা গ্রামের সাত্তার মোল্যার ছেলে মোমিনুর রহমান বলেন, ডাবলু একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। সে গত ৫ আগষ্ট এর পর এই এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার চাঁদাবাজি করেছে। আমরা গত ১২ জানুয়রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান করার জন্য সকল আয়োজন করি। সে অনুযায়ী ডেকোরেটর গরু চাল-ডাল সহ সকল প্রকার বাজার করি। রোববার রাতে ডেকেরেটর এলাকায় আসলে সে তার বাহিনী নিয়ে সব বন্ধ করে দেয়। এবং ২ রাউন্ড ফাকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদ বলেন, ডাবলু একজন ভয়ানক সন্ত্রাসী। সে বিদেশ থাকত। গত ৫ আগষ্ট এর পর সে বিদেশ থেকে চলে আসে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। সে আছির উদ্দিন এর বাড়ির সড়ক নির্মান কাজে বাধা দিয়েছে চাঁদার দাবিতে। এছাড়া সকল আয়োজন করেও সে খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান করতে দেয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়