১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিকেল ৪টায় প্রেস উইংয়ের ব্রিফিং, উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা

প্রতিদিনের ডেস্ক:
সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে নিয়মিত প্রেস ব্রিফিং করে আসছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করবে প্রেস উইং।প্রধান উপদেষ্টার উপ প্রেস-সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, আজকের ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল উপস্থিত থাকবেন।বর্তমানে সপ্তাহে তিন থেকে চার দিন (রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বা অন্য কোনো দিন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি কিংবা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিং করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়