২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

৩ ইস্যুতে আজও ইসির সামনে ছাত্রদলের অবস্থান

প্রতিদিনের ডেস্ক:
পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিন ইস্যুতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনের সড়কে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। সকাল ১১টার পর ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। গতকার রবিবার ছাত্রদলের নেতাকর্মীরা দিনভর নির্বাচন ভবনের সামনে অবস্থান চালিয়ে যান। পরদিনও অবস্থান চালানোর ঘোষণা দিয়ে রাতে এলাকা ছাড়েন তারা।
ছাত্রদলের ৩ অভিযোগ
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়