২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর সালিশ শেষে ফেরার পথে হিজড়া যুবককে ব্লেড দিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে পূর্ব বিরোধের জের ধরে সালিশ শেষে বাড়ি ফেরার পথে এক হিজড়া যুবককে ব্লেড দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন,তার অবস্থা আশঙ্কামুক্ত।
আহতর নাম শান্তা হিজড়া ওরফে শান্ত (২২)। তিনি বাবুলের ছেলে এবং সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুর এলাকার বাসিন্দা। যশোর কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের একটি ঘটনার জের ধরে (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়িতে সালিশ শেষে বাড়ি ফেরার পথে শান্তার ওপর হামলা চালানো হয়। এ সময় সদরের নোয়াপাড়া এলাকার ভাবনা হিজড়া (৪২),শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার পূজা হিজড়া(৩০)সহ অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি পথরোধ করে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে জখম করে। হামলার পর আহত শান্তা নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়