৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে এ দেশে বসবাস করতে চাই : আজাদ

মাসুম বিল্লাহ, কেশবপুর
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা এ দেশে বসবাস করতে চাই। এ দেশে আমাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। আপনাদের প্রচেষ্টায় আমি যদি কাঙ্খিত লক্ষে পৌছাতে পারি, জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো এ ওয়াদা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই। কেশবপুরে শান্তি শান্তি শান্তি প্রতিষ্ঠা করবো ইনশা:আল্লাহ। কেশবপুরে কোন চাঁদাবাজী চলবে না, কোন সন্ত্রাস থাকবে না। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষে প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুর সভাপতিত্বে ইউনিয়নের সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা। এছাড়া বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম আবুল হোসেন প্রমূখসহ অনেকে। এ সময় ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়