৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী, ২৫ ইং বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার (ওসি) তদন্ত নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোন্ধা কমান্ডার আব্দুল বারী মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, প্রিন্সিপাল আবুল কালাম, সহকারী অধ্যাপক ইয়াসিন আলী, শিক্ষক আবু তালেব, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, চেয়ারম্যান আব্দুল মাতিন বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সুবেদার আমিনুল ইসলাম, নায়েক সুবেদার আয়ুব হোসেন, মুজাহিদ বিন ফিরোজ, ইমরান বাশার, জুলাইযোদ্ধা আবিদ হাসান তানভীর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়