৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর মৌখিক পরীক্ষার সময় এক পরীক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ওই পরীক্ষার্থীর নাম আসমা খাতুন। তার রোল নং-৫৯২৪০৫৪। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর মৌখিক পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী আসমা খাতুন, রোল নং-৫৯২৪০৫৪ এর লিখিত পরীক্ষার ওএমআর শিট-এ হাতের লেখার সাথে ভাইভা পরীক্ষার বোর্ডের সামনে হাতের লেখার অমিল পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ভাইবা বোর্ড তার প্রার্থীতা বাতিল করে। পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে ওই প্রার্থীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হলে সাতক্ষীরা সদর থানা পুলিশ আসামিকে হেফাজতে নেয়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়