২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফুলতলায় মাদক বিক্রীর প্রতিবাদ করায় যুবক জখম

এস এম মমিনুর রহমান, ফুলতলা
ফুলতলা উপজেলা দামোদর গ্রাম এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় নাসিম গাজী নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে দামোদর গাজীর মোড় এলাকায় কামাল গাজীর ছেলে রাহুল গাজী মাদক বিক্রির সময় নাসিম গাজী মাদক বিক্রেতাকে বাধা দিলে এঘটনা ঘটে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাযায়, রাহুল গাজী বহু দিন যাবৎ মাদক কারবারি ও চোরাই মোবাইল সহ অন্যান্য চোরাই মালামাল ক্রয় বিক্রয় করে আসছে। মাদক ক্রয়বিক্রয় কালে বহিরাগত যেসব ক্রেতারা আসে এলাকার মেয়ে-ছেলেদের ইভটিজিং সহ অসভনীয় আচরণ করে, এই সকল বিষয় নিয়ে সতর্ক করায় তর্ক ও কাথাকাটাকাটির এক পর্যায় পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্য রাহুল গাজী ও পিতা কামাল গাজী নাসিমের উপর হামলা চালায়। নাসিম গাজীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তার স্বজনেরা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মাথায় তার গুরতর জখম হয়েছে। এব্যাপারে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান রাহুল ও পিতা কামাল গাজীর নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়রি গ্রহণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়