২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নির্বাচন করতে বাধা নেই মোবাশ্বের আলম ভূঁইয়ার

প্রতিদিনের ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচন করতে পারবেন। মোবাশ্বের আলমের প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিল মঞ্জুর করে আজ রবিবার আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ।আদালতে মোবাশ্বের আলমের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া।তিনি জানান, আজকের এই আদেশের ফলে মোবাশ্বের আলম নির্বাচন করতে পারবেন।তবে তার নির্বাচনের ফলাফল আপিল নিষ্পত্তি হওয়ার ওপর নির্ভর করবে। দলীয় প্রত্যয়নপত্র না থাকায় মোবাশ্বেরের মনোনয়নপত্র বাতিল করে ইসি। তবে ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম হাইকোর্টে রিট করেছিলেন। সে রিটের শুনানি নিয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন।তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তিনি ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়