৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বুধবার বিদেশিদের কাছে ভোটের সার্বিক বিষয় তুলে ধরবে ইসি

প্রতিদিনের ডেস্ক:
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সামনে সার্বিক বিষয় তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশ্যে আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল কমিশন কর্তৃক ব্রিফিং করা হবে।ইসি সচিব আখতার আহমেদ জানিযেছেন, এবার বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলে ৫শ জনের মতো ভোট দেখবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়