১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আইরিশদের গুঁড়িয়ে জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

প্রতিদিনের ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসর জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার। আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ৬৭ রানের দাপুটে জয় পেয়েছে অসিরা। বুধবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে ২৯ বলে দুই চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন মার্কু স্টয়নিস। মাত্র ১৭ বলে ৬টি চার আর এক ছক্কায় ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার জশ ইংলিশ। ৩৩ বলে ৩৭ রান করেন ম্যাট রেনেশ। টার্গেট তাড়া করতে নেমে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় আয়ারল্যান্ড। অস্টেলিয়ান তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পার গুগলি আর নাথান ইংলিশের গতির মুখে পড়ে ১৬.৫ ওভারে ১১৫ রানেই অলআউট হয় আইরিশরা।দলের এই ব্যাটিং বিপর্যয়ে সর্বোচ্চ ৪১ রান করেন জর্জ ডকরিল। এছাড়া ২৪ রান করেন লরকান টাকার। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ২৩ রানে ৪ উইকেট শিকার করেন। মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন নাথান ইংলিশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়