২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

জনগণ নির্বিঘ্নে ভোট দিলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব : তারেক রহমান

প্রতিদিনের ডেস্ক:
দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। তিনি বলেছেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী। দৃঢ়ভাবে আশাবাদী। আগেও বলেছি, জয়লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে।বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘সারা বাংলাদেশের খবর এখনো আমরা পাইনি। গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি।যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন-শৃঙ্খলা বাহিনী অনেক দারুণভাবে সেসব ঘটনা দমন করেছে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়