২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আমি যাকে ভোট দিই, সে-ই জেতে : মিষ্টি জান্নাত

প্রতিদিনের ডেস্ক:
এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৭ আসনের নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন তিনি। এটি তার দ্বিতীয়বার ভোট প্রদান।ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিষ্টি জান্নাত বলেন, দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম।এটি আমার দ্বিতীয়বার ভোট। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো। আগেরবারও ভালো পরিবেশ পেয়েছি। আমি পরিবর্তনের সরকার চাই যে সরকার আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করবে। প্রতি সরকারই আশ্বাস দিয়ে যায় উন্নয়ন হবে, কিন্তু শেষ পর্যন্ত অনেক কিছুই বাস্তবায়ন হয় না। এবার যেন সেটা না হয়।নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এটাই প্রত্যাশাএসময় আত্মবিশ্বাসী কণ্ঠে মিষ্টি জান্নাত বলেন, আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল, এবারও জিতবে আশা করি। ভোট দিতে সাদা বোরকা ও ঘোমটা পরে কেন্দ্রে আসেন তিনি।
নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করবে এমন প্রত্যাশার কথাই জানান এই চিত্রনায়িকা। প্রসঙ্গত, নতুন বছরে বলিউডের একটি সিনেমার পাশাপাশি ঢালিউডের চারটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসক হিসেবেও কর্মরত আছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়