২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

নেপালকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাসের পাতায় ইতালি

প্রতিদিনের ডেস্ক
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে ইতালি। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মঞ্চে প্রথম জয় তুলে নিয়েছে ইউরোপের দলটি। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে নেপালের বিপক্ষে নেমেই আরেকটি রেকর্ড গড়ে ইতালি। এটি ছিল ইউরোপের বাইরের কোনো দলের বিপক্ষে তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ। এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নেপাল। ওপেনার কুশল ভুর্তেল মাত্র ৫ রান করে বিদায় নেন। আরেক ওপেনার আসিফ শেখ ২০ বলে করেন ২০ রান। অধিনায়ক রোহিত পৌডেল ১৪ বলে ২৩ এবং দীপেন্দ্র সিং আইরি ১৮ বলে ১৭ রান যোগ করেন। লোকেশ বাম ও গুলশান ঝা করেন ৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে আরিফ শেখের ব্যাট থেকে। সন্দীপ লামিচানে করেন ৫ রান এবং করণ কেসি যোগ করেন ১৮ রান। নন্দন যাদব ও ললিত রাজবংশী রানের খাতা খুলতে পারেননি। নির্ধারিত ওভার শেষে নেপালের সংগ্রহ দাঁড়ায় ১২৩ রান। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে ইতালি। দুই ওপেনার জাস্টিন মোস্কা ও অ্যান্টনি মোস্কা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। তাদের ঝড়ো ইনিংসে মাত্র ১২.৪ ওভারেই জয় নিশ্চিত করে ইতালি। জাস্টিন ৪৪ বলে অপরাজিত ৬০ রান এবং অ্যান্টনি ৩২ বলে অপরাজিত ৬২ রান করে দলকে সহজ জয় এনে দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়