৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কুষ্টিয়ায় তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী

কুষ্টিয়া প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাত পৌনে ৫টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।ঘোষিত ফল অনুযায়ী, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ১৩৬টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী রেজা আহাম্মেদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৯০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের মো. বেলাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার হাজার ৬৮২ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫০৪ জন। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ১৭১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলে জামায়াতের আব্দুল গফুর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৯২ হাজার ৮৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রাগীব রউফ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২১ ভোট। এখানে ভোটার ৪ লাখ ৭৮ হাজার একজন। কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৪৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের ১৫৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতের প্রার্থী মো. আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ২৪ হাজার ৪১৭ জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়