৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মাগুরায় শেষ হাসি হাসলেন বিএনপির নিতাই রায় চৌধুরী-মনোয়ার হোসেন

মাগুরা প্রতিনিধি
মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খাঁন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়। মোট ১৫৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষের মনোয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মতিন পেয়েছেন ৫৪ হাজার ৩৩২ ভোট। এ আসনে হ্যাঁ ভোট ১ লাখ ৩০৪টি ও না ভোট ৬৪ হাজার ৬৩৬। মাগুরা-২ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন ধানের শীষের নিতাই রায় চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় এ তথ্য জানায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর) আসনে মোট কেন্দ্র ১৪৫টি। বেসরকারি ফলাফলে নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়