৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

তারেক রহমান ও বিএনপিকে যুক্তরাজ্যের অভিনন্দন

প্রতিদিনের ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।এতে বলা হয়, ‘নির্বাচনি জয়ের জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং দেশ নতুন অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন।’ সেই সঙ্গে নিজেদের অভিন্ন অগ্রাধিকার- অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা খাতে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করা হয় বার্তায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়