নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোস্তফা (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টায় সিমাখালি পুলেরহাট এলাকায় পাকা সড়ক পারাপারের সময় একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। আহত মোস্তফা বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের আলতাফ খানের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

