৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

রমজানকে স্বাগত জানিয়ে রাজগঞ্জে র‌্যালি

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়ন শাখার আয়োজনে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রাজগঞ্জ বাজারে এ র‌্যালি বের হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মনিরামপুর উপজেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন খান, ৯নং ঝাঁপা ইউনিয়ন আমির মাষ্টার মোদাচ্ছের রহমান, সেক্রেটারি মোঃ আয়ুব হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান, রাজনৈতিক সেক্রেটারি মোঃ আমিনুর রহমান, বায়তুল সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়