১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কর্মসূচি

সোহাগ আলী,কালীগঞ্জ
গত সপ্তাহে পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারায় ঝিনাইদহের কালীগঞ্জের তিন যুবক। এ ঘটনায় বেশ আলোড়ন হয় শহর জুড়ে । এরপর কালীগঞ্জ পৌর পরিষদের উদ্যেগে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতায় কর্মসূচি হাতে নেয়। এই কর্মসূচির অংশ হিসাবে গতকাল শনিবার বেলা ১১ টার সময় ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি লেখা ব্যানার নিয়ে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডের ঢাকা-খুলনা মহা-সড়কের রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষকে সচেতন করেন কালীগঞ্জ পৌর মেয়র ও পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা ।এ সময় সচেতনতা কর্মসূচীতে অংশ নেয় কলীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, পৌর স্যানেটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব, পৌরসভার সকল কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী, রেড-ক্রিসেন্টের সেচ্ছাসেবক দল ও গণমাধ্যমরা। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, হঠাৎ করেই সড়ক দুর্ঘটনা বেড়েছে। এতে বাসচালকদের দায়িত্বহীনতা পাওয়া গেছে। এটা আমাদের নজরে এসছে। তবে সাধারণ মানুষেরও এ ক্ষেত্রে অনেক দায়িত্ব আছে। সড়ক পারাপারের সময় মানুষকে আরো সচেতন হতে হবে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করতে হবে, ২০ বছরের নীচে যুবকদের হাতে মটর বাইক না দেওয়া, দু’জনের বেশী মোটরসাইকেলে না ওঠা এবং যানবাহনের সকল কাগজপত্র সাথে রাখা। পায়ে হেটে চলাচলের সময় অবশ্যই ফুট ওভার ব্যবহার করতে হবে। জেব্রাক্রসিং দিয়ে চলাচলের সময় হতে হবে সতর্ক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়