১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে এমপির দোয়া পরিচালনা

জি এম ফারুক আলম, মণিরামপুর
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন উপলক্ষে যশোরের মণিরামপুরে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন -এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহীর দায়ান আমিন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল্লাহ খান, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত কোমলমতি শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এদিকে আলোচনা সভার পূর্বে ২১শে’র প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মণিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন হিসেবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মণিরামপুর থানা, পৌরসভা, প্রেসক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান’সহ রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশের কল্যাণে দোয়া মাহফিল পরিচালনা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়