১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে মসজিদের ফ্যান বন্ধ নিয়ে বিরোধ হাসুয়ার আঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর দেয়াড়া এলাকায় মসজিদের ফ্যান বন্ধ করা নিয়ে বিরোধের জেরে হাসুয়ার আঘাতে গোলাম মোক্তাদির সিহাব (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দেয়াড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত গোলাম মোক্তাদির সিহাব দেয়াড়া এলাকার মো. আবুল খায়ের চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ফ্যান বন্ধ করাকে কেন্দ্র করে সিহাবের চাচাতো ভাই সোহাগের সঙ্গে একই এলাকার মিন্টু (৪৫) নামে এক ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সিহাব বিরোধ থামাতে এগিয়ে গেলে মিন্টু বাড়ি থেকে হাসুয়া (দা) এনে তার বাম হাতের বাহুতে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত কাটা জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কোতয়ালী থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়