২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইফতারে ঝটপট বানিয়ে নিন লেবুর শরবত

প্রতিদিনের ডেস্ক:
সারাদিন না খেয়ে থাকার পর রোজা শেষে শরীর চায় একটু সতেজতা। এমন মুহূর্তে লেবুর শরবত হয়ে ওঠে পরিপূর্ণ সমাধান। টক-মিষ্টি স্বাদে মন হয় সতেজ আর শরীর হয় তৃষ্ণামুক্ত। আর সবচেয়ে ভালো কথা হলো, অল্প সময়ে এবং সহজ উপকরণেই বানানো যায় এই শরবত। রইলো রেসিপি-উপকরণ
লেবুর ২টি মাঝারি সাইজের
চিনি আধা কাপ
পানি ৩ গ্লাস
লবণ স্বাদমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমেই পানির সঙ্গে লেবুর রস, চিনি ও লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ছাকনি দিয়ে তা ছেঁকে নিন। সবশেষে বরফকুচি দিয়ে পরিবেশন করুন পছন্দের গ্লাসে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়