৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাঘারপাড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় পাঁচ বছরের এক নিষ্পাপ শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খলশী গ্রামে। অভিযুক্ত ১৮ বছর বয়সী সিহাব, একই এলাকার বাসিন্দা এবং শিশুটির আপন ফুফাতো ভাই। পরিবারের দাবি, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। সেই সময় অভিযুক্ত তাকে কৌশলে ডেকে নিয়ে যায় পাশের একটি বাগানে। পরে প্রতিবেশীর তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়। অসুস্থ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। শিশুটির মা জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু তিনি ন্যায়বিচার চান। তার বক্তব্য, “আমার মেয়ের মতো আর কোনো শিশু যেন নির্যাতনের শিকার না হয়। আমি মামলা করবো।” হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়