২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইতিহাসের পাতায় সিকান্দার রাজার নাম

প্রতিদিনের ডেস্ক
নতুন কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে বিরল এক দ্বৈত কীর্তি গড়লেন তিনি। চেন্নাইয়ের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১৫ রান করতেই ব্যাট হাতে ৩ হাজার রানের মাইলফলক ছোঁন রাজা। এতে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান ও ১০০ উইকেটের মালিক হন তিনি।
এদিন ভারতের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও জিততে পারেনি জিম্বাবুয়ে। ভারতের দেওয়া ২৫৭ রানের পাহাড়সম রান টপকাতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৮৪ রানেই থামে রাজাদের ইনিংস। এতে চলমান বিশ্বকাপ থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া হয়ে গেছে তাদের। সিকান্দার রাজার আগে এই কীর্তি গড়া একমাত্র ক্রিকেটার হলেন মালয়েশিয়ার বীরান্দীপ সিং। ১১১ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি ৩১৮০ রান ও ১০৯ উইকেট নিয়েছেন। এদিকে ১৩২ ম্যাচ খেলার পর ১০৪ উইকেট ও ৩০১৬ রান স্পর্শ করেছেন রাজা। উল্লেখ্য যে, টি-টোয়েন্টি ফরম্যাটে নিজ দেশের হয়ে প্রথম ও বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে তিন হাজারের বেশি রান করেছেন রাজা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়