২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারতে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন মিচেল

প্রতিদিনের ডেস্ক
ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে স্বীকৃতি হিসেবে জানুয়ারির আইসিসির মাসসেরা হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল। এর মধ্যে দিয়ে ক্যারিয়ারে প্রথমবার এই পুরস্কার জিতলেন তিনি।এই কৃতিত্বের জন্য মিচেল পেছনে ফেলেছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ডের ব্যাটার জো রুটকে।জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরুটা ভালো ছিল না নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচ হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। তবে সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে কিউইরা। শেষ দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড।
এই ঘুরে দাঁড়ানোর নায়ক ছিলেন মিচেল। দ্বিতীয় ওয়ানডেতে খেলেন অপরাজিত ১৩১ রানের ইনিংস। এরপর তৃতীয় ম্যাচে আরও এক ধাপ ওপরে উঠে করেন ১৩৭ রান, যা দলকে ৩৩৭/৮ রানের ম্যাচজয়ী সংগ্রহ এনে দেয়। চাপের মুহূর্তে তার এই টানা দুই সেঞ্চুরি কার্যত সিরিজের মোড় ঘুরিয়ে দেয়।
এই ঘুরে দাঁড়ানোর নায়ক ছিলেন মিচেল। দ্বিতীয় ওয়ানডেতে খেলেন অপরাজিত ১৩১ রানের ইনিংস। এরপর তৃতীয় ম্যাচে আরও এক ধাপ ওপরে উঠে করেন ১৩৭ রান, যা দলকে ৩৩৭/৮ রানের ম্যাচজয়ী সংগ্রহ এনে দেয়। চাপের মুহূর্তে তার এই টানা দুই সেঞ্চুরি কার্যত সিরিজের মোড় ঘুরিয়ে দেয়।পুরো সিরিজে মিচেল করেন ৩৫২ রান, গড় ১৭৬, যা তাকে এনে দেয় প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার। শুধু তাই নয়, এই পারফরম্যান্সের জেরে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও আবার এক নম্বর স্থানে উঠে আসেন তিনি।ওয়ানডের পর একই প্রতিপক্ষের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন ছন্দে। সেখানে ১৮৬.৫৬ স্ট্রাইক রেটে করেন ১২৫ রান। ভারতের মাটিতে এমন ধারাবাহিকতা আর বড় মঞ্চে চাপ সামলে খেলার দক্ষতাই মিচেলকে এনে দিল জানুয়ারির সেরার মুকুট। মাসসেরার দৌড়ে মিচেল পেছনে ফেলেছেন সূর্যকুমার যাদব এবং জো রুটকে।
তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাট ততটা কথা বলছে না। এখন পর্যন্ত করেছেন ৬৩ রান, গড় ২১, স্ট্রাইক রেট ১১৮.৮৭।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়