১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইকরাম আকাশের কবিতা: শান্তির আবহ

ইকরাম আকাশ
তোমার কাছে প্রার্থনা আমাদের
তোমারই কাছে করি দুআ
অন্যায় অবিচারের শৃঙ্খল থেকে-
রক্ষা করো হে মাবুদ খোদা।
সম্পুর্ণ জাহানের মালিক তুমি
ভুল শোধরানোর সুযোগ দাও,
বিবেক বুদ্ধিতে আমাদের বলিষ্ঠ-
আগুয়ান হয়ে অন্যায় প্রতিরোধের সাহস দাও।
জীবন সংসার দু’দিনের,
করছে সবাই অহংকার।
অন্যের স্বাধীনতা হরণ করে –
তৃপ্তির ঢেঁকুর তুলে আবার।
নিস্তব্ধতা পরিহার করে ঈমানী জোর দাও
আমাদের মনে শান্তির আবহ ঠিক ফিরিয়ে দাও।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়