২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

লাথি মেরে শাস্তি পেলেন নাসিম শাহ

প্রতিদিনের ডেস্ক
ক্রিকেটীয় আইন ভঙ্গ করে শাস্তি পেলেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নেমে নিয়ম ভঙ্গের অপরাধে ইসলামাবাদ ইউনাইটেডের এই পেসারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। রোববার পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে খেলতে নামে নাসিমের দল ইসলামাবাদ। আগে ব্যাট করতে নামা মুলতানের ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন নাসিম। ওভারের শেষ বলটি করে স্টাম্পে লাথি মারেন ইসলামাবাদের এই ডানহাতি পেসার। নাসিমের অস্বাভাবিক এই কাণ্ডে তাকে জরিমানা করে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। পিএসএলের আইন অনুসারে, নাসিম টুর্নামেন্টের আচরণ বিধি সংশ্লিষ্ট বিধিনিষেধের ধারা-১ এর অনুচ্ছেদ ২.২ লঙ্ঘন করেছেন। যে কারণে তাকে শাস্তির মুখোমুখি করা হয়েছে। নাসিমকে জরিমানা করেছেন মাঠের দায়িত্বরত আম্পায়ার রুসিরা পাল্লিয়াগুরুগ ও মোহাম্মদ আসিফ। ইসলামাবাদ পেসার যেহেতু নিজের অপরাধ শিকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন, তাই এ বিষয়ে আর আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হবে না। এই ম্যাচে জরিমানা গুনতে হয়েছে মুলতানকেও। স্লো-ওভার রেটের কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে জরিমানা করেছেন ম্যাচ-রেফারি রোশান মহানামা। বলা হয়েছে, নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলেও তাদের এক ওভারের বল করা বাকি ছিল। যে কারণে মুলতানের একাদশের প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রান করে মুলতান। জবাবে ব্যাট করতে বিশাল রানের লক্ষ্য টপকে ৩ উইকেটের জয় নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ইসলামাবাদ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়