২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শর্ত পূরণ হলেই তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন পান্ত

প্রতিদিনের ডেস্ক
ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বেঁচে ফিরে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল দিয়ে মাঠের খেলায় ফিরতে যাচ্ছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ত। তবে আইপিএলের আসর শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপেও পারেন তিনি। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, শর্তসাপেক্ষে বিশ্বকাপে খেলতে যেতে পারেন পান্ত। এক্ষেত্রে যদি ব্যাট করার পাশাপাশি উইকেটরক্ষকের কাজটিও করতে পারেন পান্ত, তবেই তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া হবে। জয় শাহ সংবাদ সংস্থা ‘প্রেস ট্রাস্ট ইন্ডিয়া’কে (পিটিআই) বলেন, ‘সে ভালো ব্যাটিং করছে, সে কিপিংয়ে ভালো করছে। আমরা খুব শীঘ্রই তাকে ফিট ঘোষণা করবো। সে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে, সেটা হবে আমাদের জন্য একটা বড় বিষয়। সে আমাদের জন্য একটা বড় সম্পদ। যদি কিপিং করতে পারে, তাহলে বিশ্বকাপ খেলতে পারে। দেখা যাক, আইপিএলে সে কেমন করে।’ ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা শিকার হয়েছিলেন পান্ত। এরপর থেকে খেলার বাইরে আছেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক। খেলতে পারেননি ২০২৩ সালের আইপিএল ও ওয়ানডে বিশ্বকাপ। অবশেষে আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই খেলায় ফিরছেন পান্ত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়