২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মিজান একাডেমিতে হাতেনাতে চোর আটক

খুলনা প্রতিনিধি
ল্যাবরেটরী স্কুল মোড় সংলগ্ন মিজান একাডেমিতে পর পর ২টি সাইকেল চুরির পর এবার ৩য় বার সাইকেল চুরি করতে এসে হাতেনাতে আটক হয়েছে ১ চোর। আটককৃত চোর মোস্তাফিজুর রহমান রানা খুলনার খালিশপুর আলমনগর এলাকার বাসিন্দা। মিজান একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান বলেন রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চোর সাইকেল নিয়ে বের হওয়ার সময়ে আমাদের প্রতিষ্ঠানের সিসি ক্যামেরাতে ধরা পড়ে এ সময় চোর চোর বলে ধাওয়া দিলে সে পার্শবর্তী আক্কাস এর চাতালে গিয়ে পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসি সেখান থেকে ধরে এনে চোরকে ধরে গনধোলাই দিতে থাকে, মিজান একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান বলেন আমি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তিনি আরো বলেন এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে ও ২০২৩ সালের জুন মাসে আমার প্রতিষ্ঠান থেকে ২ টি সাইকেল চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যায় একই ব্যক্তি আমার প্রতিষ্ঠানে আশপাশে একাধিকবার ঘুরাঘুরি করেছে। উল্লেখ্য কুয়েট, ল্যাবলেটরী মোড় , তেলিগাতি ও এর আশপাশের এলাকাতে দির্ঘদিন ধরে এমন চুরির ঘটনা ঘটলেও চোর ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছিলো। এ বিষয়ে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন আটককৃত ব্যক্তি একজন পেশাদার চোর তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়