২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মনিরামপুরে নানাবাড়িতে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামে নানাবাড়িতে খেলতে গিয়ে রান্নাঘরের ছানসেট থেকে পড়ে রিদম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদম শার্শা উপজেলার কাশিপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রিদম তার নানাবাড়ি মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে রান্নাঘরের ছানসেটের ওপর খেলা করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এসময় নিচে থাকা ইটের ওপর পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়