১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মায়ের হত্যার বিচারের দাবিতে রাস্তায় চার সন্তান

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে নিহতের পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় নিহতের চার সন্তান রাস্তায় দাঁড়িয়ে মায়ের হত্যার বিচারের দাবি জানায়। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে পরিবার ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, কর্মস্থলে একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা পুরো শিক্ষক সমাজের জন্য চরম উদ্বেগজনক। তারা এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, ঘাতক ফজলুসহ এ মামলার সব আসামীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা। মানববন্ধনে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান, তার তিন শিশু মেয়ে ও এক ছেলেসহ পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় এক হৃদয় বিধায়ক দৃশ্যের অবতীর্ণ হয়। নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বলেন, বিশ্ববিদ্যালয়ের মত একটা জায়গায় শিক্ষকরা নিরাপদ না। কিভাবে একটি বিভাগের সভাপতিকে তার রুমের মধ্যেই হত্যা করা হয়। এটা গভীর ষড়যন্ত্র। আমি মামলা করেছি। এই মামলার দ্রুত অগ্রগতি দেখতে চাই। আমার সন্তানরা এতিম হয়ে গেল। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়