২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় লিনা সুলতানা (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি সিঙ্গাপুর প্রবাসী মাজহারুল ইসলামের স্ত্রী। মাজহারুল ইসলাম উপজেলার ধুলীয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা । রবিবার দুপুরে পৌর শহরের আম্রকানন পাড়ায় এ ঘটনা ঘটে। তারা আম্রকানন পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মাজহারুল ইসলাম দীর্ঘ দিন সিঙ্গাপুর প্রবাস যাপন করেন। স্ত্রী লিনা সুলতানা দুই কন্যা নিয়ে চৌগাছা পৌর এলাকায় আম্রকানন পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার দিন সকালে প্রবাসী স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে মোবাইলে গোলযোগ হয়। পরে দুপুরে স্বমীর উপর আভিমান করে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলার সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়