প্রতিদিনের ডেস্ক:
ট্রোলের সুযোগ পেলে একদম ছাড়েন না টুইঙ্কেল খান্না। এক্ষেত্রে স্বামী অক্ষয় কুমারকেও রেয়াত করেন না তিনি। আম্বানিদের জামনগরের জলসায় তুমুল নাচ নেচেছিলেন বলিউডের ‘খিলাড়ি’। তার সেই নাচের ভঙ্গিকে ব্যাঙ্গ করে টুইঙ্কেল লিখলেন, অক্ষয় প্রায় ৩৩ বার একইভাবে নাচ করে গেল। আর এত জোরে করলো যে, আমার মনে হচ্ছিলো যেন এই মঞ্চের মধ্যে দিয়েই জামনগরের মাটিতে আরেকটা তেলের কুয়ো খুঁড়ে ফেলছে!

