১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

নির্ধারিত সূচির বাইরে আরও ৩ সিরিজ খেলবে ভারত

প্রতিদিনের ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতীয় ক্রিকেটাররা আপাতত ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে। তবে এই টুর্নামেন্টের পরই অপেক্ষা করছে ভারতের জন্য ঠাসা আন্তর্জাতিক সূচি। আগে থেকে নির্ধারিত সিরিজের পাশাপাশি আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে অতিরিক্ত তিনটি সিরিজ খেলতে পারে ভারত। ইতোমধ্যে ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সূচিতে রয়েছে।জুলাই–আগস্টে শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এর সঙ্গে অতিরিক্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচও যোগ হতে পারে। গত নভেম্বরে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল গঠনের জন্য তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।ভারতের আন্তর্জাতিক সূচি শুরু হবে জুনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে। এই সিরিজে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১ থেকে ১৯ জুলাই ইংল্যান্ড সফরে গিয়ে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।এর আগে জুনের শেষ দিকে আয়ারল্যান্ড সফরেও যেতে পারে ভারত। ২০১৮, ২০২২ ও ২০২৩ সালে আয়ারল্যান্ড বোর্ডের অনুরোধে সেখানে সিরিজ খেলেছিল ভারত। এবারও আলোচনা চলছে নতুন একটি সিরিজ আয়োজনের। শ্রীলঙ্কা সিরিজ শেষে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। একই মাসে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে ভারত। তবে সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতির কারণে সেই সফরের অনুমোদন নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।এছাড়া সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথাও শোনা যাচ্ছে, যদিও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। একই সময় ভারতে সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ খেলবে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ।এই ব্যস্ত সূচির মাঝেই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট ইভেন্টে অংশ নেবে ভারত। ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানে অনুষ্ঠিত হবে এই আসর।
এ কারণে এমন পরিস্থিতিও তৈরি হতে পারে, যেখানে ভারতের একটি দল এশিয়ান গেমসে খেলবে, আরেকটি দল দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে।অক্টোবরের ১৮ তারিখ নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ভারতের। সেখানে পাঁচটি ওয়ানডে, পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। ডিসেম্বরের শুরুতে দেশে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর আগামী বছরের জানুয়ারি–ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ভারত–অস্ট্রেলিয়া সির

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়