অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে একটি বাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। গত রোববার রাতে উপজেলার শংকরপাশা গ্রামের দীন মোহাম্মদের (৪৫) বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। নওয়াপাড়া দমকল বাহিনী আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের চুলা থেকে থেকে এ আগুনের সুত্রপাত বলে জানা গেছে। আগুনে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, গত রোববার সোয়া সাতটার দিকে উপজেলার শংকরপাশা গ্রামের দীন মোহাম্মদের বাড়ি থেকে ধোয়া বের হতে থাকে। মুহুর্তের মধ্যে বসত ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এ সময় এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে নওয়াপাড়া থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে যেয়ে আধাঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে দীন মোহাম্মদের বসত ঘরের আসবাবপত্র, কাঠ, চালসহ সব মালামাল পুড়ে গেছে । নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। দোতলার চুলা থেকে আগুনের সুত্রপাত হয়।

