৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় প্রভাশালী ঘের মালিক কতৃক প্রতিপক্ষের ঘেরের বাঁধ কেটে ক্ষতি সাধন

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় বেল্লাল মোল্লার একটি চিংড়ি ঘেরের বাঁধ কেটে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে পাশ্ববর্তী প্রভাবশালী ঘের মালিক রেজাউল করিম। এনিয়ে অতি সম্প্রতি পক্ষদ্বয় একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অনাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশংকা করছে এলাকাবাসী। উেজেলার পারসেমারী মৌজায় ৭ বছর যাবৎ ১৭০ বিঘা জমিতে চিংড়ী চাষ করছিলো পোনা ব্যবসায়ী সেতু ফিস এর স্বত্বাধিকারী রেজাউল করিম। ঠিকমত হারির টাকা না দেয়ায় ২০২৪ সালে জমির মালিকদের মধ্যে বেল্লাল মোল্লা, কালাম সরদার ও হাফিজুর রহমান ৭২ বিঘা জমি ডিড করে নেন। ২০২৫ সালে ৪০ বিঘা জমি বহু কষ্টে বেড়ি বাঁধ দিয়ে নিয়ে ঘের করছে। চলতি বছর বাকী ৩২ বিঘা জমি বুঝে দেয়ার কথা বললে রেজাউল তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেয়। স্থানীয় লোকদের সহাতায় উক্ত ৩২ বিঘা জমি বেঁধে নিয়ে বাগদার পোনা ছেড়ে মাছ চাষ শুরু করেন। এ ঘটনায় রেজাউল করিম থানা অভিযোগ করে ধার্য্য তারিখে হাজির না হয়ে ২-৩ ‘শ লোক নিয়ে ঘেরের বাঁধ কেটে দেয়। যাতে বেল্লালদের দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা অভিযোগ করেন। এছাড়া রেজাউল করিমের বিরুদ্ধে আরও নানাবিধ অভিযোগ করেন স্থানীয়রা। এসব বিষয়ে রেজাউল করিম সাংবাদিক সম্মেলনে প্রতিপক্ষ বেল্লালরা আরও ৩০ বিঘা জমি পাবেন বলে স্বীকার করেন। তবে তারা ৩০ বিঘার জায়গায় ৪০ বিঘা জমি জোরপুর্বক বেঁধে নিয়েছে। সবকিছু মিলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। এদিকে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছে সার্ভেয়ার দ্বারা মেপে নিষ্পত্তি করার পরামর্শ দিয়েছেন। রোববার সকালে স্থানীয় সার্ভেয়ার মঃ কবির উদ্দীন মাপ কার্য পরিচালনা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়