আনিছুর রহমান, বেনাপোল
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সবুর হোসেন বেনাপোলে শাড়ীও নগদ অর্থ বিতরন করেছেন। সোমবার (১৬ মার্চ) তিনি পৌরসভার ৯ টি ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষে এ শাড়ী ও নগদ অর্থ প্রদান করেন। এ উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সবুর হোসেন বলেন, আমরা বিগত ১৭ টি বছর ঈদের সময়ও আমরা এলাকায় থাকতে পারিনি। এলাকার অসহায় গরীব দুঃখী মানুষ নিয়ে একসাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও করতে পারিনি। আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। আমাদের নেতা তারেক রহমান গরীব দুঃখী মানুষ নিয়ে সকলের সাথে ঈদ এর খুশি ভাগাভাগি করার নির্দেশনা দিয়েছেন। সেই উপলক্ষে আমি আমার এলকার গরীব মানুষ নিয়ে যতটুকু সামর্থ্যর মধ্যে আছে তাদের ততটুকু সহায়তা করে একসাথে ঈদ উদযাপন করব।

