৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অতিথি আপ্যায়নে রাখুন বিফ কোর্মা

প্রতিদিনের ডেস্ক:
অতিথি আপ্যায়নে তৈরি করুন মন ভরানো বিফ কোর্মা। নরম মাংস, মসলা ও ক্রিপসি স্বাদের সঙ্গমে তৈরি এই রেসিপি যে কোনো ভোজকে করে তুলবে স্মরণীয়। সহজ কিন্তু স্বাদে সমৃদ্ধ এই কোর্মা আপনার টেবিলের প্রধান আকর্ষণ হবে, যা অতিথিরা বারবার চাইবে। রইলো রেসিপি-
উপকরণমাংস ১ কেজি
পেঁয়াজ কুচি ২ কাপ
দই ১ কাপ
ঘি ৩-৪ চা চামচ
বাদাম বাটা ৩ চামচ
এলাচ ৩-৪টি
দারচিনি ৩ টুকরো
মরিচ ৪-৫টি
যেভাবে তৈরি করবেন
প্রথমেই মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সব উপকরণ দিয়ে ম্যারিনেট করুন। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে গরম মসলার ফোঁড়ন দিন। তারপর ম্যারিনেট করা মাংস দিয়ে অল্প আঁচে রান্না করুন। মাংস সেদ্ধর জন্য প্রয়োজনে পানি দিন। মাংস সেদ্ধ হয়ে তেল উপরে উঠে আসলে বুঝবেন আপনার কাঙ্খিত কোরমা পরিবেশনের জন্য তৈরি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়