৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রতিদিনের ডেস্ক:
চট্টগ্রামের সাগরিকা এলাকায় এক কোল্ড স্টোরেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।রোববার (২৯ মার্চ) দুপুরে ওই কোল্ড স্টোরেজে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্টেশন থেকে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ৮টিতে উন্নীত করা হয়।কোল্ড স্টোরেজের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়