উৎপল মণ্ডল,শ্যামনগর
সুন্দরবন উপকূল উপকূল অঞ্চলে আবারও দস্যু আতঙ্ক তৈরি হয়েছে ছেলেদের মাঝে। সুন্দরবনের ভিতরে মাছ শিকার করতে যেয়ে অপহরণের অভিযোগ উঠেছে নানা ভাই বাহিনীর বিরুদ্ধে।২৮ মার্চ(শনিবার) মুক্তিপনের দাবীতে শ্যামনগর উপজেলার গাবুরার ৯ নং সোরা এলাকার এক জেলেকে কলাগাছিয়া অফিস সংলগ্ন বাদুরজুড়ি খাল এলাকা থেকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করা হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র এবং পরিবার সূত্রে জানা যায়,দস্যুরা তাকে জিম্মি করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা সময় মত না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তারা জানান।জিম্মি হওয়া জেলের স্বজনরা উৎকণ্ঠা উদ্যোগের মধ্যে আছে। তারা দ্রুত অপহরণের শিকার জেলেকে জীবিত উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে বন বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া পাওয়া যায়নি।তবে সংশ্লিষ্ট দাবি দস্যু দমনে কার্যকর ভূমিকা না রাখলে সুন্দরবন আতঙ্ক আরো বাড়তে পারে।

