২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখছে সরকার

প্রতিদিনের ডেস্ক:
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণার কথা থাকলেও এপ্রিল মাসে দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা প্রতি লিটার, অকটেন ১২০ টাকা প্রতি লিটার, পেট্রোল ১১৬ টাকা প্রতি লিটার এবং কেরোসিন ১১২ টাকা প্রতি লিটার অপরিবর্তিত রাখা হয়েছে।নির্ধারিত এ মূল্য আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্য পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নানা বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয়ের নীতি অনুসরণ করে আসছে সরকার। সেই ধারাবাহিকতায় এ মাসেও মূল্য পুনর্নির্ধারণ করা হলেও তা অপরিবর্তিত রাখা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়