৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

প্রতিদিনের ডেস্ক:
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।এছাড়া, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যার্থতার পরিচয় দিয়েছে৷ বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়