আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৩৭২ বোতল নেশা জাতীয় উইনসেরক্স সিরাপ সহ নয়ন মিয়া (২০) ও সুমন মিয়া (১৭) নামে দুইজন মাদক ব্যবসায়ি আটক হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিজিবি ও র্যাব এর যৌথ অভিযানে এ মাদকদ্রব্য উদ্ধার হয়। আটককৃত নয়ন মিয়া শার্শার আব্দুল মালেক এর ছেলে একই উপজেলার শাহ আলম এর ছেলে সুমন মিয়া। খুলনা ২১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মো: নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বেনাপোল পোর্ট থানার ভারত সীমান্তবর্তী গ্রাম পুটখালী এলাকায় বিজিবি ও র্যাব-৬ এর যৌথ অভিযানে ৩৭২ বোতল নেশাজাতিয় উইনসেরক্স সিরাপ সহ দুই জন মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
